Cox News

নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যেই রোহিঙ্গা যুবক উদ্ধার, উখিয়া পুলিশের তৎপরতা

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যেই রোহিঙ্গা যুবক উদ্ধার, উখিয়া পুলিশের তৎপরতা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ হওয়া নুর ইসলাম (২৬) নামে এক রোহিঙ্গা যুবককে ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদারের দিকনির্দেশনায় পুলিশের তৎপরতায় ওই যুবককে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নুর ইসলাম কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টের এফ-৬ ব্লকের বাসিন্দা। তিনি সাকের ইসলাম ও লায়লা বেগমের ছেলে। তার এফসিএন নম্বর ১৫১২৭৮।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নুর ইসলাম নিখোঁজ হওয়ার পর বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে উখিয়া থানা পুলিশ। পরে পুলিশের প্রচেষ্টায় নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারের ঘটনায় নুর ইসলামের পরিবারের মধ্যে স্বস্তি ফিরেছে।

Cox News

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যেই রোহিঙ্গা যুবক উদ্ধার, উখিয়া পুলিশের তৎপরতা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x