Cox News

উখিয়ায় দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা প্রেসক্লাব উখিয়ার কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাব উখিয়ার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বক্তারা দৈনিক মুক্ত খবরের ২৪ বছরের পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজ ও রাষ্ট্রের প্রতি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, একটি গণমাধ্যমের মূল শক্তি হচ্ছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করা। দীর্ঘ পথচলায় দৈনিক মুক্ত খবর সেই দায়িত্ব পালনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও পত্রিকাটি দেশ ও মানুষের কথা তুলে ধরে দায়িত্বশীল সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় উপস্থিত সাংবাদিকরা দৈনিক মুক্ত খবরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং পত্রিকাটির আগামীর অগ্রযাত্রা আরও সমৃদ্ধ ও সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সমাপ্তি ঘটে।

Cox News

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

উখিয়ায় দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x