Cox News

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি
ডাকসুর আলোচিত স্বতন্ত্র ভিপিপ্রার্থী শামীম হোসেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিও নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম। ওই ভিডিওর ব্যাপারে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আলোচিত স্বতন্ত্র ভিপিপ্রার্থী শামীম হোসেন।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি জামায়াতের এমন সমালোচনা করেন।

শামীম বলেছেন, ‘এখন আমাদের দাবি হতে পারে, জামায়াতে ইসলামী দলটার নামের সঙ্গে ইসলামী শব্দটা তুলে দিতে হবে। বাংলাদেশে সবচেয়ে বেশি ধর্ম অবমাননা তারা এবং তাদের নেতাকর্মীরাই করে চলেছে। আমাদের বিশ্বাস, তারা ধারাবাহিকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে চলেছে।’

এর আগে সোমবার (২০ জুলাই) রাতে এক তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে মুহূর্তেই দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বিষয় : সোশ্যাল মিডিয়া ডাকসু

Cox News

বুধবার, ২২ জুলাই ২০২৬

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিও নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম। ওই ভিডিওর ব্যাপারে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আলোচিত স্বতন্ত্র ভিপিপ্রার্থী শামীম হোসেন।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি জামায়াতের এমন সমালোচনা করেন।

শামীম বলেছেন, ‘এখন আমাদের দাবি হতে পারে, জামায়াতে ইসলামী দলটার নামের সঙ্গে ইসলামী শব্দটা তুলে দিতে হবে। বাংলাদেশে সবচেয়ে বেশি ধর্ম অবমাননা তারা এবং তাদের নেতাকর্মীরাই করে চলেছে। আমাদের বিশ্বাস, তারা ধারাবাহিকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে চলেছে।’

এর আগে সোমবার (২০ জুলাই) রাতে এক তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে মুহূর্তেই দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x