Cox News

উখিয়ায় অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গা আটক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি ও অন্যান্য অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, পাঁচটি বুলেট, একটি ছোরা, একটি স্টিলের স্টিক ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধামনখালী এলাকায় নুরুল আবছারের বাড়ির সামনে চলাচলের রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. ইব্রাহিম (২৪), তিনি টেকনাফের ক্যাম্প-২৬-এর বাসিন্দা এবং নুর আলম (২৭), তিনি উখিয়ার ক্যাম্প-৩-এর বাসিন্দা।

পুলিশ জানায়, উখিয়া থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সকাল ৯টার দিকে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় ধামনখালী এলাকায় স্থানীয় জনগণ দুই রোহিঙ্গাকে অস্ত্র ও গুলিসহ আটক করে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আটক দুজন অবৈধ অস্ত্র ও গুলি নিয়ে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় স্থানীয়রা তাদের আটক করে। আটকের সময় উত্তেজিত জনতার মারধরে তারা আহত হন।

পরে পুলিশের উপস্থিতিতে স্থানীয়দের দেখানো মতে ঘটনাস্থল থেকে একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি ওয়ান শুটার গান, পাঁচটি বুলেট, প্রতিটির ফায়ার পিনে আঘাতের চিহ্ন, একটি কাঠের বাটযুক্ত ছোরা, একটি স্টিলের তৈরি স্টিক ও একটি ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দতালিকা মূলে জব্দ করেছে পুলিশ।

উখিয়া থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির ভিত্তিতে আটক দুজনের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

এদিকে স্থানীয়দের মারধরে আহত হওয়ায় দুই আটক ব্যক্তিকে পুলিশ পাহারায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা পুলিশ পাহারায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের দাবি, ঘটনার পর ধামনখালী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Cox News

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

উখিয়ায় অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গা আটক

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
উখিয়ায় অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গা আটক
0:00 0:00
1.0x