Cox News

টেকনাফ থানা পুলিশ এবং বিজিবি’র যৌথ অভিযানে ০২ জন মানব পাচারকারী আটক, অপহৃত ভিকটিম উদ্ধার

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টেকনাফ থানা পুলিশ এবং বিজিবি’র যৌথ অভিযানে ০২ জন মানব পাচারকারী আটক, অপহৃত ভিকটিম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

টেকনাফে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে অপহৃত শাহরিয়া নোমান নাঈম (১৬) নামের এক কিশোরকে উদ্ধার করেছে। একই সঙ্গে ঘটনার সাথে জড়িত দুই মানব পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজারছড়া ও তৎসংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারীদের ব্যবহৃত প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা ইউনিয়ন থেকে ওই কিশোরকে ফুসলিয়ে অপহরণ করে টেকনাফের রাজারছড়া এলাকার একটি পাহাড়ি আস্তানায় আটকে রাখা হয়। সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানার একটি দল অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করার পাশাপাশি তৌহিদুল আলম (২২) ও আবু ছাদেক (২৫) নামের দুই পাচারকারীকে গ্রেপ্তার করে।

​পরবর্তীতে উদ্ধার হওয়া ভিকটিম ও গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর বিকেলে টেকনাফ থানা পুলিশ ও ২ বিজিবি ব্যাটালিয়ন যৌথভাবে রাজারছড়া পাহাড়ি অঞ্চলে ৩ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে আস্তানাগুলো ধ্বংস করে। সীমান্ত ও দুর্গম পাহাড়ি এলাকা ব্যবহার করে সক্রিয় থাকা মানব পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং আইনশৃঙ্খলা বাহিনীর এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Cox News

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফ থানা পুলিশ এবং বিজিবি’র যৌথ অভিযানে ০২ জন মানব পাচারকারী আটক, অপহৃত ভিকটিম উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x