Cox News

লামায় পুলিশের অভিযানে দুই ব্যক্তি আটক, আদালতে কারাদণ্ড

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লামায় পুলিশের অভিযানে দুই ব্যক্তি আটক, আদালতে কারাদণ্ড

মাদক সেবনের অভিযোগে আটক দুজনের দোষ স্বীকার, একজনকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড

ফরহাদ আহমদ, লামা-আলীকদম প্রতিনিধি:

বান্দরবানের লামায় পৃথক পুলিশি অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৩ সেপ্টেম্বর) লামার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত বিচার শেষে তাঁরা নিজেদের দোষ স্বীকার করলে আদালত এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন লামা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাজারপাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. আকরাম (৩৮) এবং টিএন্ডটি পাড়ার সুধীর মল্লিকের ছেলে প্রকাশ মল্লিক (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, লামা থানার উপপরিদর্শক (এসআই) শাকিল আহম্মেদের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের আদালতে হাজির করা হয়।

আদালত সূত্রে জানা যায়, দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মো. আকরামকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে, প্রকাশ মল্লিককে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাউছার হামিদ বলেন, মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Cox News

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

লামায় পুলিশের অভিযানে দুই ব্যক্তি আটক, আদালতে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x