Cox News

পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীর ব্যক্তিগত কর্মকর্তা হলেন জয়নাল আবেদীন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীর ব্যক্তিগত কর্মকর্তা হলেন জয়নাল আবেদীন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন

কৃষি বিভাগের কর্মকর্তা থেকে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা—নতুন দায়িত্বে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার

ফরহাদ আহমদ, লামা- আলীকদম প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন জয়নাল আবেদীন। তাঁর এ নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও পরিচিতজনেরা।

এর আগে জয়নাল আবেদীন চট্টগ্রামের লোহাগাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্বে তাঁর অভিজ্ঞতা ও কর্মদক্ষতার প্রশংসা করে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জয়নাল আবেদীনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের জন্য সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন। তাঁরা নতুন দায়িত্বে জয়নাল আবেদীনের সফলতা কামনা করেছেন।

Cox News

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীর ব্যক্তিগত কর্মকর্তা হলেন জয়নাল আবেদীন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x