Cox News

পড়ার আনন্দে, প্রতিভার প্রকাশে উখিয়ায় পঠন উৎসব

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পড়ার আনন্দে, প্রতিভার প্রকাশে উখিয়ায় পঠন উৎসব

মুসলিম উদ্দিন:

বই পড়ার অভ্যাস গড়ে তোলা, পড়াশোনার প্রতি শিশুদের আগ্রহ বাড়ানো এবং তাদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে কক্সবাজারের উখিয়ায় অনুষ্ঠিত হয়েছে পঠন উৎসব-২০২৬। আনন্দময় পরিবেশে আয়োজিত এ উৎসবে আবৃত্তি, গল্প বলা, দলীয় নৃত্য ও কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উখিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, উখিয়া এ পঠন উৎসবের আয়োজন করে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জুনিয়র প্রোগ্রাম অফিসার ফ্লোরা তিথি চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গুলশান আক্তার। তিনি বলেন, শিশুদের পড়ালেখার প্রতি আগ্রহী করে তুলতে শুধু শ্রেণিকক্ষের প্রচলিত পাঠদান যথেষ্ট নয়। আনন্দময় ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে শিশুদের শেখার সুযোগ তৈরি করতে হবে। পঠন উৎসবের মতো আয়োজন শিশুদের বই পড়া, গল্প শোনা ও নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয়। এতে তাদের আত্মবিশ্বাস বাড়ার পাশাপাশি পড়াশোনার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হবে।

উৎসবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কেউ আবৃত্তির মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরে, কেউ গল্প বলার মধ্য দিয়ে প্রকাশ করে সৃজনশীলতা। দলীয় নৃত্য ও কুইজ প্রতিযোগিতায়ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ দেখা যায়। প্রতিযোগিতার পাশাপাশি এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও একে অপরের কাছ থেকে শেখার সুযোগ তৈরি হয়।

বক্তারা বলেন, শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, পঠন দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাকে আনন্দময় করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে প্রাথমিক পর্যায়ে শিক্ষাকে শুধু পরীক্ষাকেন্দ্রিক না রেখে সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা হলে শিশুদের শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস আরও বাড়বে।

ওয়ার্ল্ড ভিশন সূত্রে জানা যায়, উখিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের পঠন দক্ষতা, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। পঠন উৎসবে আবৃত্তি, নৃত্য পরিবেশন, গল্প বলা ও কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উখিয়ার সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিসিক, এডুকেশন স্পেশালিস্ট তপতি রানী সরকার, রাজাপালং এরিয়ার প্রোগ্রাম অফিসার ক্রিস্টোফার কুইয়া ও জালিয়াপালং এরিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার লরেন্স মণ্ডল।

Cox News

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পড়ার আনন্দে, প্রতিভার প্রকাশে উখিয়ায় পঠন উৎসব

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x