Cox News

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা
ছবি: ভিডিও থেকে নেওয়া

পাবনার বেড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক যুবলীগ নেতাকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগের নেতাকর্মী ও স্থানীয়দের বিরুদ্ধে। শনিবার দুপুরে বেড়া পৌর এলাকার কাগমাইরপাড়া স্টেডিয়াম প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতার নাম মো. সোহেল রানা। তিনি বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আইনুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় বেড়া মডেল থানার পুলিশ। উপপরিদর্শক (এসআই) রাশেদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানার নেতৃত্বে ওই অভিযানে দুটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মামলার আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ তাকে থানায় নেওয়ার সময় স্থানীয় যুবলীগের নেতাকর্মীসহ কয়েকজন ব্যক্তি পুলিশের গতিরোধ করেন। এ সময় তাদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে উপস্থিত লোকজন পুলিশের কাছ থেকে সোহেল রানাকে জোর করে ছিনিয়ে নিয়ে যান।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি পুলিশের কাজে বাধা দিয়ে তাকে ছিনিয়ে নেন।

ওসি বলেন, সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তারের জন্য এলাকায় পুলিশের অভিযান চলছে। একই সঙ্গে সরকারি কাজে বাধা দেওয়া ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : পাবনা যুবলীগ নেতা আসামি ছিনতাই

Cox News

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x