Cox News

কক্সবাজার প্যারাসেইলিং দুর্ঘটনার মামলায় প্রধান আসামি র‍্যাবের জালে

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কক্সবাজার প্যারাসেইলিং দুর্ঘটনার মামলায় প্রধান আসামি র‍্যাবের জালে

মুসলিম উদ্দিন:

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে চরম নিরাপত্তাহীনতা ও অবহেলার কারণে প্যারাসেইলিং রাইডে পর্যটক অক্ষর সৌভিক রায় নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি মোঃ ফরিদকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ছয়ই আগস্ট রাতে র‍্যাব-১৫ ও র‍্যাব-৪ এর যৌথ আভিযানিক দল মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগের একটি মিনি মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ফরিদ কক্সবাজার পৌরসভার দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা।

​ঘটনার বিবরণ অনুযায়ী, গত ০১ আগস্ট দুপুরে দরিয়ানগর পয়েন্টে প্যারাসেইলিং করার সময় নিরাপত্তাজনিত চরম অবহেলার কারণে রাইডের রশি ছিঁড়ে যায়। এতে পর্যটক অক্ষর সৌভিক রায় সোজাসুজি সমুদ্রে ছিটকে পড়েন। দুর্ঘটনাস্থলে তাৎক্ষণিক কোনো উদ্ধার ব্যবস্থা না থাকায় তাকে হাসপাতালে নিয়ে যেতে বিলম্ব হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার পর নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন।

​ঘটনার পরপরই আসামিরা আত্মগোপনে চলে গেলে র‍্যাব বিষয়টি নিয়ে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বাড়ায়। আসামি ফরিদ ঢাকায় লুকিয়ে আছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি অপরাধ ঢাকতে কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে প্রয়োজনীয় আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে

বিষয় : #কক্সবাজার #আটক

Cox News

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

কক্সবাজার প্যারাসেইলিং দুর্ঘটনার মামলায় প্রধান আসামি র‍্যাবের জালে

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x