Cox News

শিক্ষক পেটানোর মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শিক্ষক পেটানোর মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে

চরফ্যাশনে শিক্ষক পেটানোর মামলায় দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফসহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার হাজির হয়ে জামিন চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফজাল হোসেন ৩ জনের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন- জাহিদুল ইসলাম ইউছুফ, মো. হামিম দেওয়ান (২৫) ও মো. রাশেদ খান (৪০)।

মামলার বিবরণে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় সহকারী শিক্ষক আক্তার হোসেনের সঙ্গে তার বিরোধ চলে আসছে। বিগত ২৭ জুন অভিযুক্তরা স্কুলের অফিস রুম থেকে শার্টের কলার ধরে স্কুলের মাঠে নিয়ে তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন। এ ঘটনায় ২ জুলাই চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান শিক্ষকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন সহকারী শিক্ষক আক্তার হোসেন।  

মামলায় হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফ দাবি করেন, এ ঘটনায় তিনি জড়িত না। তাকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে।

বিষয় : ভোলা

Cox News

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

শিক্ষক পেটানোর মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x