Cox News

প্রেমিকার গোপন ছবি ফাঁস,যুবক গ্রেফতার

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রেমিকার গোপন ছবি ফাঁস,যুবক গ্রেফতার
ছবি: সংগৃহীত

ভারতের এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯) নামে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামালপুর জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করে। 

গ্রেফতার মোস্তাফিজুর রহমান মেহেদী কালিকাপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার একেএম মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর সঙ্গে মেহেদীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা নিজেদের ব্যক্তিগত ছবি ও ভিডিও একে অপরের সঙ্গে বিনিময় করেন।

৬ জুলাই থেকে হঠাৎ করেই মেহেদীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওই তরুণী। এরপর থেকে ওই তরুণীর অশ্লীল ছবি এবং ভিডিও তার পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে পাঠান এবং ইন্সটাগ্রামে বিভিন্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে একটি ভিডিও ইন্সটাগ্রামে ছড়িয়ে দেন।

এ ঘটনায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।

ওই অভিযোগের কপি এবং হুমকির তথ্য প্রমাণ জামালপুরের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বরাবর মেইলে পাঠান ওই তরুণী। ১৭ জুলাই পাঠানো মেইল পেয়ে তদন্তে নামে জামালপুর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে অভিযুক্ত মেহেদীকে দেওয়ানগঞ্জের কালিকাপুর থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। 

গ্রেফতারের সময় তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। ফোনটি পর্যালোচনা করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাকাউন্টের তথ্য পাওয়া যায়। এসব তথ্য বিশ্লেষণ করে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও তার আত্মীয়দের কাছে পাঠানোর অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

জামালপুর জেলা গোয়েন্দা শাখার ওসি (ডিবি-১) সোহাগ রানা বলেন, এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। পরে আসামিকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয় : জামালপুর

Cox News

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

প্রেমিকার গোপন ছবি ফাঁস,যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
প্রেমিকার গোপন ছবি ফাঁস,যুবক গ্রেফতার
0:00 0:00
1.0x