Cox News

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেয়েছে ইসি

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেয়েছে ইসি
ফাইল ছবি।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা হাতে পেয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সংসদ সচিবালয় এই তালিকা সরবরাহ করেছে বলে ইসি সূত্র জানিয়েছে।

ইসি সূত্র জানায়, পরবর্তী প্রক্রিয়া হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করা। তবে এখন পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। দ্রুতই নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুনআরও পড়ুনস্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

রাষ্ট্রপতির পদ থেকে গত ২৪ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে ইসিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে।

আরও পড়ুনআরও পড়ুনরাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

এই নির্বাচন আয়োজনের লক্ষ্যে পরামর্শ করার জন্য গত ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করে ইসি। সেদিন ইসিকে ভোটার তালিকা সরবরাহ করার অনুরোধ জানানো হয়।

আরও পড়ুনআরও পড়ুনঘরে বসেই জানানো যাবে নির্বাচন সংক্রান্ত অভিযোগ

সেদিন প্রাথমিক আলোচনা হলেও ভোটের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার ইসি ভোটার তালিকা হাতে পেল। দুপুরে এ বিষয়ে ইসির পক্ষ থেকে জানানো হবে বলে সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন। তাই তাদের তালিকা নিয়ে ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

বিষয় : মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন কমিশন

Cox News

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেয়েছে ইসি

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x