Cox News

নাইক্ষংছড়ির উত্তর ঘুমধুম কনজুলুম উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাজী নুরুল আলম আর নেই, পল্লী চিকিৎসক সাহাব উদ্দিন এর শোক বার্তা

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নাইক্ষংছড়ির উত্তর ঘুমধুম কনজুলুম উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাজী নুরুল আলম আর নেই, পল্লী চিকিৎসক সাহাব উদ্দিন এর শোক বার্তা

সেলিম উদ্দিন:

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার উত্তর ঘুমধুম কনজুলুম উলুম মাদ্রাসার জমিদাতা ও প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা কাজী নুরুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাওলানা কাজী নুরুল আলমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পল্লী চিকিৎসক সাহাব উদ্দিন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আছরের নামাজের পর বড়বিল কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মরহুম মাওলানা কাজী নুরুল আলম দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা বিস্তার, মাদ্রাসা পরিচালনা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর ইন্তেকালে ধর্মীয় অঙ্গন ও স্থানীয় সমাজ একজন নিবেদিতপ্রাণ আলেম ও শিক্ষানুরাগী ব্যক্তিত্বকে হারালো।

বিষয় : #মৃত্যু

Cox News

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

নাইক্ষংছড়ির উত্তর ঘুমধুম কনজুলুম উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাজী নুরুল আলম আর নেই, পল্লী চিকিৎসক সাহাব উদ্দিন এর শোক বার্তা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x