Cox News

চট্টগ্রামে ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগে মিলল ৪ হাজার ৮৫০ ইয়াবা

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চট্টগ্রামে ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগে মিলল ৪ হাজার ৮৫০ ইয়াবা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ট্রেনের এক স্টুয়ার্ডের (যাত্রীদের সেবা প্রদানকারী) ব্যাগ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। ওই স্টুয়ার্ডের নাম মো. মাহাবুর রহমান (২০)। সোমবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে মাহাবুর রহমানের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। মাহাবুর রহমান জামালপুরের মেলান্দহ উপজেলার নলছিয়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার র‌্যাব-৭ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ড ইয়াবার একটি চালান বহন করছেন এমন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান নেয় র‌্যাবের একটি দল। বিকাল ৪টা ২ মিনিটে ট্রেনটি স্টেশনে পৌঁছালে ‘জ’ বগি থেকে নামার সময় স্টুয়ার্ড মো. মাহাবুর রহমান র‌্যাব সদস্যদের দেখে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি কালো কাঁধের ব্যাগ তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৬০ হাজার টাকা।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ইয়াবাসহ আটক মাহাবুর রহমানকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিষয় : চট্টগ্রাম কোতোয়ালী

Cox News

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগে মিলল ৪ হাজার ৮৫০ ইয়াবা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x