Cox News

হামের উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু, মোট ৮৪৭

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হামের উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু, মোট ৮৪৭

গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) দেশে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪৭। এর মধ্যে নিশ্চিত হামে ৯৬ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৫১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ২ জন ও ঢাকা বিভাগে একজন মারা গেছে।  

একই সময়ে ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৪০৮ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ৯৬৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩১ হাজার ৫০ জনে।

বিষয় : হাম স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য

Cox News

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

হামের উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু, মোট ৮৪৭

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) দেশে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪৭। এর মধ্যে নিশ্চিত হামে ৯৬ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৫১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ২ জন ও ঢাকা বিভাগে একজন মারা গেছে।  

একই সময়ে ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৪০৮ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ৯৬৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩১ হাজার ৫০ জনে।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x