Cox News

উখিয়ার কুতুপালং স্টেশন সিএনজি পার্কিংয়ে চাঁদা না দেওয়ায় চালককে পিটিয়ে গুরুতর আহতের অভিযোগ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ার কুতুপালং স্টেশন সিএনজি পার্কিংয়ে চাঁদা না দেওয়ায় চালককে পিটিয়ে গুরুতর আহতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং স্টেশনের সিএনজি পার্কিংয়ে চাঁদা না দেওয়ায় নুরুল আমিন (২৮) নামের এক সিএনজি চালককে নির্মমভাবে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। তিনি বর্তমানে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী নুরুল আমিন রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতার নাম মুনির আহম্মদ।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আমিন নিয়মিত কুতুপালং স্টেশন এলাকায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। অভিযোগ রয়েছে, সেখানে গাড়ি চালানোর সময় তাঁর কাছে নিয়মিত চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে একটি প্রভাবশালী চক্র তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।

অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন:

১. মো. সেলিম (পিতা: শামসুল আলম) ২. কামাল উদ্দিন (পিতা: মৃত আলতাফ হোসেন) ৩. মাহমুদুল হক (পিতা: শামসুল আলম) ৪. মো. ইমরান (পিতা: মোহাম্মদ রশিদ সওদাগর)

এ ছাড়া এই ঘটনায় আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মো. সেলিমের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে নুরুল আমিনের ওপর অতর্কিত হামলা চালায়। তাঁকে বেধড়ক মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সিএনজি চালক, পরিবহন শ্রমিক ও সচেতন নাগরিকরা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিষয় : #হামলা #উখিয়া #কুতুপালং #সিএনজি

Cox News

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

উখিয়ার কুতুপালং স্টেশন সিএনজি পার্কিংয়ে চাঁদা না দেওয়ায় চালককে পিটিয়ে গুরুতর আহতের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x