Cox News

‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ডানপন্থি জুলাইয়ের সংগঠনে ডানবিরোধীরা জায়গা পাবেন না। দ্রুত ডান বা অ-ডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান। নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না।

রোববার (২ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন মাহফুজ আলম।

পোস্টে তিনি লেখেন, জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে। ডানপন্থি জুলাইয়ের সংগঠনে ডানবিরোধীরা জায়গা পাবেন না। অ-ডানপন্থিদের জুলাই সংগঠনে ডানপন্থিরা জায়গা পাবেন না।

পোস্টে মাহফুজ আরও লেখেন, এটাই জুলাই বন্দোবস্ত। ডান-বামের বাইরে যারা যেতে চাইবেন, তাদের জন্য এতে আছে শিক্ষা। দ্রুত ডান বা অ-ডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান। নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পাশাপাশি মাহফুজ আলম পদত্যাগ করেন ২০২৫ সালের ১০ ডিসেম্বর। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন মাহফুজ আলম। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

মাহফুজ আলম শুরুতে সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিশেষ সহকারী ছিলেন। তিনি নিয়োগ পান ২০২৪ সালের ২৮ আগস্ট। পরে ওই বছরের ১০ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। 

বিষয় : মাহফুজ আলম

Cox News

রোববার, ০২ আগস্ট ২০২৬

‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x