Cox News

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে মুখোশধারীদের দুঃসাহস, গুলি ছুড়ে ডাকাতির চেষ্টা, গুলিবিদ্ধ ১

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে মুখোশধারীদের দুঃসাহস, গুলি ছুড়ে ডাকাতির চেষ্টা,  গুলিবিদ্ধ ১

জিসান বড়ুয়া:

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের ১৪ নম্বর ব্রিজ এলাকায় দিনদুপুরে দুঃসাহসিক ডাকাতির চেষ্টার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, পাহাড় থেকে নেমে আসা মুখোশধারী একদল দুর্বৃত্ত সড়কের ওপর গাছ ফেলে এবং চারদিকে পেরেক ছড়িয়ে যানবাহনের গতি থামানোর চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক পথচারী গুলিবিদ্ধ হন। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পাহাড়ের দিকে পালিয়ে যায়।

ঘটনার পর মহাসড়কজুড়ে আতঙ্ক বিরাজ করছে। দিনের আলোয় এমন দুঃসাহসিক হামলার ঘটনায় জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত নজরদারি ও টহল আরও জোরদার না হলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিষয় : #টেকনাফ #অপরাধ #কক্সবাজার #আইন

Cox News

রোববার, ০২ আগস্ট ২০২৬

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে মুখোশধারীদের দুঃসাহস, গুলি ছুড়ে ডাকাতির চেষ্টা, গুলিবিদ্ধ ১

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

জিসান বড়ুয়া:

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের ১৪ নম্বর ব্রিজ এলাকায় দিনদুপুরে দুঃসাহসিক ডাকাতির চেষ্টার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, পাহাড় থেকে নেমে আসা মুখোশধারী একদল দুর্বৃত্ত সড়কের ওপর গাছ ফেলে এবং চারদিকে পেরেক ছড়িয়ে যানবাহনের গতি থামানোর চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক পথচারী গুলিবিদ্ধ হন। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পাহাড়ের দিকে পালিয়ে যায়।

ঘটনার পর মহাসড়কজুড়ে আতঙ্ক বিরাজ করছে। দিনের আলোয় এমন দুঃসাহসিক হামলার ঘটনায় জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত নজরদারি ও টহল আরও জোরদার না হলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x