Cox News

সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা
হামলায় গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। ছবি-সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভা শেষে বের হওয়ার সময় ভুয়া ভুয়া বলে দলটির গাড়িবহরে হামলা করা হয়েছে। হামলায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। ওই সময় আরেকটি অটোরিকশাও ভাঙচুর করা হয়। হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন এনসিপির স্থানীয় নেতারা।   হবিগঞ্জে বাধাপ্রাপ্ত হওয়ার পর সিলেট জেলায় এনসিপি তাদের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন নিয়ে শুরুতে শঙ্কা দেখা দেয়। সেই শঙ্কার মধ্যে বৃহস্পতিবার দুপুরে জেলার প্রথম কর্মসূচি হিসেবে গোলাপগঞ্জে আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন দলের কেন্দ্রীয় নেতারা। 

পৌরসভার সম্মেলন কক্ষে শান্তিপূর্ণ মতবিনিময় সভা ও জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় নেতারা। বেলা পৌনে তিনটার দিকে সভা শেষে পদযাত্রার গাড়িবহর বের হওয়ার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ শহরের ডাচ বাংলা ব্যাংকের সামনে ভুয়া ভুয়া বলে একদল লোক হামলা করে। তারা পেপসির বোতলসহ ইটপাটকেল নিক্ষেপ করে। হামলার মধ্যে গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন নেতারা। এমনকি স্থানীয় দলীয় নেতাকর্মীরাও স্থান ত্যাগ করেন। হামলার অভিযোগ বিষয়ে তাৎক্ষনিক বিএনপির কারো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয় : হামলা এনসিপি সিলেট

Cox News

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা
0:00 0:00
1.0x