Cox News

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের ছাদ থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের ছাদ থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তাড়াইল এলাকার রতনের ছেলে জিসান (১৮) এবং ত্রিশাল বিরামপুর ভাটিপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে সিরাজুল ইসলাম (২২)।

ঘটনাস্থলে কর্মরত ঠিকাদার মো. হাসান জানান, নির্মাণাধীন ভবনের ছাদে রডের কাজ শেষ হওয়ার পর কিছু রড নিচে নামানোর প্রয়োজন হয়। তিনি শ্রমিকদের সিঁড়ি ব্যবহার করে রড নামানোর নির্দেশ দেন হয়েছিল। তবে এক শ্রমিক সিঁড়ি ব্যবহার না করে ভবনের পাশ দিয়ে রড নামানোর চেষ্টা করেন। এ সময় লম্বা রডটি ভবনের পাশ দিয়ে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইনের সংস্পর্শ করে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে থাকা দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভবনের মালিক আল আমিন বলেন, নির্মাণকাজের দায়িত্ব ঠিকাদারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছিল এবং ঘটনার সময় তারা কেউ ঘটনাস্থলে ছিলেন না। তিনি জানান, ছাদে রাখা রডগুলো সিঁড়ি দিয়ে নামানোর জন্য ঠিকাদার ও শ্রমিকদের আগেই নির্দেশ দেওয়া হয়েছিল। পরে ফোনে জানতে পারেন, রড নামানোর সময় বিদ্যুতের তারে স্পর্শ লাগায় দুই শ্রমিক নিচে পড়ে যান এবং তাদের মৃত্যু হয়।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইমতিয়াজ মাহমুদ বলেন, ‘হাসপাতালে পৌঁছে দেখি ওই দুইজনের মৃত্যুসনদ প্রস্তুতের কার্যক্রম চলছিল। লাশ পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে মনে হয়েছে, তারা বহুতল ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

তিনি বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণেই তাদের মৃত্যু হয়েছে বলে মনে হয়। স্বজনদের কাছ থেকেও জানতে পেরেছি, কাজ করার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তারা নিচে পড়ে যান।’

ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয় : ময়মনসিংহ

Cox News

বুধবার, ২৯ জুলাই ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের ছাদ থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x