Cox News

নান্দাইলে পৃথক ঘটনায় অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তাসহ ২ জনের মৃত্যু

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নান্দাইলে পৃথক ঘটনায় অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তাসহ ২ জনের মৃত্যু
নিহত অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান মতিন ও নিহত শিক্ষার্থী জাদিদ মাহমুদ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে পৃথক ঘটনায় অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাসহ দুজনের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় সাবেক কৃষি কর্মকর্তা আতিকুর রহমান মতিন (৭৩) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার খারুয়া ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, আতিকুর রহমান আজ দুপুরে নান্দাইল পল্লী বিদ্যুৎ অফিসে বিদ্যুৎবিল পরিশোধ করতে যান। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাঁকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্য দিকে বিয়ে না করানোয় অভিমানে জাদিদ মাহমুদ (১৭) নামের এক শিক্ষার্থীর বিষপানে মৃত্যু হয়েছে। সে উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের আতরামপুর গ্রামের ডা. মজিবুর রহমানের পুত্র। স্থানীয় মধুপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। গত রোববার বিষপান করে সে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তার মৃত্যু হয়।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কুমার রায় বলেন, ‘রাস্তা পারাপারের সময় বাসচাপায় সাবেক কৃষি কর্মকর্তার মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

অন্যদিকে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

বিষয় : জেলার খবর হাসপাতাল মৃত্যু সড়ক দুর্ঘটনা দুর্ঘটনা ময়মনসিংহ বিভাগ নান্দাইল বিষপান

Cox News

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নান্দাইলে পৃথক ঘটনায় অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তাসহ ২ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ময়মনসিংহের নান্দাইলে পৃথক ঘটনায় অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাসহ দুজনের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় সাবেক কৃষি কর্মকর্তা আতিকুর রহমান মতিন (৭৩) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার খারুয়া ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, আতিকুর রহমান আজ দুপুরে নান্দাইল পল্লী বিদ্যুৎ অফিসে বিদ্যুৎবিল পরিশোধ করতে যান। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাঁকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্য দিকে বিয়ে না করানোয় অভিমানে জাদিদ মাহমুদ (১৭) নামের এক শিক্ষার্থীর বিষপানে মৃত্যু হয়েছে। সে উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের আতরামপুর গ্রামের ডা. মজিবুর রহমানের পুত্র। স্থানীয় মধুপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। গত রোববার বিষপান করে সে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তার মৃত্যু হয়।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কুমার রায় বলেন, ‘রাস্তা পারাপারের সময় বাসচাপায় সাবেক কৃষি কর্মকর্তার মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

অন্যদিকে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x