Cox News

প্রেমের সম্পর্কের জেরে তরুণীর আত্মহননের অভিযোগ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রেমের সম্পর্কের জেরে তরুণীর আত্মহননের অভিযোগ
নিহত জেরিন আকতার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় জেরিন আকতার (১৯) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রেমের সম্পর্কের অবনতির জেরে ওই তরুণী আত্মহত্যা করেছেন বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত জেরিন আকতার উপজেলার পশ্চিম থানা মহিরা এলাকার মো. লোকমানের মেয়ে। তিনি কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিলেন।

আজ রোববার সকাল ১০টার দিকে নিজ কক্ষে জেরিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পটিয়া থানা-পুলিশকে খবর দিলে তারা দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি গ্রামের রোকন নামের এক যুবকের সঙ্গে জেরিনের প্রেম চলছিল। সম্প্রতি তাঁদের মধ্যে মনোমালিন্য ও বাগ্‌বিতণ্ডা হয়। অভিমানে ওই তরুণী আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা। তবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করছেন তাঁরা।

নাম প্রকাশ না করার শর্তে এক গ্রাম পুলিশ বলেন, প্রেমঘটিত বিরোধের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়ভাবে আলোচনা হচ্ছে।

এ বিষয়ে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিষয় : জেলার খবর মরদেহ আত্মহত্যা পুলিশ চট্টগ্রাম জেলা পটিয়া ফাঁসি প্রেম চট্টগ্রাম বিভাগ

Cox News

সোমবার, ২৭ জুলাই ২০২৬

প্রেমের সম্পর্কের জেরে তরুণীর আত্মহননের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের পটিয়া উপজেলায় জেরিন আকতার (১৯) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রেমের সম্পর্কের অবনতির জেরে ওই তরুণী আত্মহত্যা করেছেন বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত জেরিন আকতার উপজেলার পশ্চিম থানা মহিরা এলাকার মো. লোকমানের মেয়ে। তিনি কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিলেন।

আজ রোববার সকাল ১০টার দিকে নিজ কক্ষে জেরিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পটিয়া থানা-পুলিশকে খবর দিলে তারা দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি গ্রামের রোকন নামের এক যুবকের সঙ্গে জেরিনের প্রেম চলছিল। সম্প্রতি তাঁদের মধ্যে মনোমালিন্য ও বাগ্‌বিতণ্ডা হয়। অভিমানে ওই তরুণী আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা। তবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করছেন তাঁরা।

নাম প্রকাশ না করার শর্তে এক গ্রাম পুলিশ বলেন, প্রেমঘটিত বিরোধের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়ভাবে আলোচনা হচ্ছে।

এ বিষয়ে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x