Cox News

কক্সবাজার সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক হেলালের ১৮ ঘন্টা পরও সন্ধান মিলেনি

কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক হেলাল উদ্দীনের ১৮ ঘন্টার পরও সন্ধান মিলেনি; তবে লাইফ গার্ড ও বিচকর্মিদের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মিরাও সাগরের সম্ভাব্য বিভিন্ন পয়েন্ট সন্ধান তৎপরতা অব্যাহত রেখেছেন।
শনিবার বেলা ১২ টার দিকে এ তথ্য জানান, জেলা প্রশাসনের নিয়োজিত বিচকর্মিদের সুপারভাইজার মাহবুবর রহমান।
নিখোঁজ মোহাম্মদ হেলাল উদ্দীন (৫২) মেহেরপুর জেলার সদর উপজেলা পশু হাসপাতাল পাড়ার বাসিন্দা মৃত আনোয়ার শেখ এর ছেলে।
ঘটনায় জীবিত উদ্ধার হয়েছিল নিখোঁজের ছেলে মোহাম্মদ নিলয় ওরফে দ্বীপ (২২)।
ঘটনার প্রত্যক্ষদর্শীর বরাতে মাহবুবর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কলাতলী পয়েন্টে সায়মন বিচ রিসোর্টের দক্ষিণে মর্ডান হ্যাচারি সংলগ্ন সাগরে ছেলে ও নিকটাত্মীয় তরুণকে নিয়ে গোসলে নামেন হেলাল উদ্দীন। গোসলের এক পর্যায়ে ভাটার তীব্র স্রোতের টানে হেলাল উদ্দীন ও তার ছেলে ভেসে যেতে থাকেন। এসময় ঘটনাস্থলে থাকা অপর যুবকটির শোর চিৎকার শোনে স্থানীয় লাইফ গার্ড কর্মিদের খবর দেয়। খবরটি শোনার পরপরই লাইফ গার্ড ও বিচকর্মিরা ঘটনাস্থলে পৌঁছে ছেলেকে মুমূর্ষাবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও তার বাবা নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।
মাহবুবর রহমান জানান, ঘটনার পর থেকে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মি, লাইফ গার্ড ও বিচকর্মিরা সমন্বিতভাবে সাগরের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন। তবে শনিবার বেলা ১২ টা পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোন ধরণের সন্ধান মিলেনি। ঘটনায় মুমূর্ষাবস্থায় জীবিত উদ্ধার নিলয় চিকিৎসা শেষে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ছেড়েছেন।

Cox News

শনিবার, ২৫ জুলাই ২০২৬

কক্সবাজার সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক হেলালের ১৮ ঘন্টা পরও সন্ধান মিলেনি

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x