Cox News

ফাইনালে হারার পর আর্জেন্টিনাকে ফিফা সভাপতির চিঠি

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফাইনালে হারার পর আর্জেন্টিনাকে ফিফা সভাপতির চিঠি
মেসিদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করলেও আর্জেন্টিনা দলের লড়াকু পারফরম্যান্সের প্রশংসা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার কাছে পাঠানো এক চিঠিতে পুরো দল, কোচিং স্টাফ এবং সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

ফাইনালের এক দিন পর নিউইয়র্ক থেকে লেখা চিঠিটি পাঠান ইনফান্তিনো। এএফএর সভাপতি এবং ফিফা কাউন্সিলের সদস্য হিসেবে তাপিয়ার উদ্দেশে লেখা ওই চিঠিতে ২০২৬ বিশ্বকাপে রানার্সআপ হওয়াকে আর্জেন্টাইন ফুটবলের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান।

ইনফান্তিনো লেখেন, ‘গতকাল, ১৯ জুলাই ২০২৬, রোববার নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে স্পেনের বিপক্ষে লড়াই শেষে আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপে রৌপ্যপদক অর্জন করেছে। আর্জেন্টাইন ফুটবলের এই নতুন গুরুত্বপূর্ণ অর্জনের জন্য আমি আবারও আন্তরিক অভিনন্দন জানাতে চাই।’

ইনফান্তিনো তাপিয়াকে অনুরোধ করেন, তাঁর অভিনন্দন যেন দলের সব সদস্যের কাছে পৌঁছে দেওয়া হয়, ‘এই অসাধারণ সাফল্যে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সবার কাছে আমার আন্তরিক অভিনন্দন পৌঁছে দেবেন—খেলোয়াড়দের, কোচ লিওনেল স্কালোনিকে, কোচিং ও মেডিকেল স্টাফকে এবং অবশ্যই পুরো প্রতিযোগিতাজুড়ে দলকে অনুসরণ ও সমর্থন জানানো অসংখ্য সমর্থককে।’

চিঠির শেষ অংশে আর্জেন্টাইন ফুটবলের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন ইনফান্তিনো। তিনি লেখেন, ‘এ ধরনের অর্জন সব সময়ই নিরবচ্ছিন্ন পরিশ্রম, পেশাদারিত্ব ও প্রতিটি খুঁটিনাটির প্রতি মনোযোগের ফল। একই সঙ্গে এটি আবেগ, অঙ্গীকার এবং এই অসাধারণ খেলাটির প্রতি ভালোবাসারও প্রতিফলন। এসবই আমাদের সামনে অত্যন্ত আশাব্যঞ্জক ভবিষ্যতের ইঙ্গিত দেয় এবং নিঃসন্দেহে আর্জেন্টাইন ফুটবলের জন্য নতুন ও আরও বড় সাফল্যের পথ তৈরি করবে।’

১৯ জুলাই নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ২০২২ সালের চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা রানার্সআপ হয়েই টুর্নামেন্ট শেষ করে।

বিষয় : খেলা ফুটবল আর্জেন্টিনা ফুটবল ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফিফা

Cox News

শনিবার, ২৫ জুলাই ২০২৬

ফাইনালে হারার পর আর্জেন্টিনাকে ফিফা সভাপতির চিঠি

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x