Cox News

বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান হলেন মামুন হাসান

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান হলেন মামুন হাসান

বাংলাদেশ জুট কর্পোরেশনের (বিজেসি) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. মামুন হাসান। তাকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ জুট কর্পোরেশন (রিপিল) অ্যাক্ট, ১৯৯৩-এর ধারা ৫ অনুযায়ী মো. মামুন হাসানকে বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

বিষয় : জনপ্রশাসন মন্ত্রণালয়

Cox News

শনিবার, ২৫ জুলাই ২০২৬

বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান হলেন মামুন হাসান

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ জুট কর্পোরেশনের (বিজেসি) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. মামুন হাসান। তাকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ জুট কর্পোরেশন (রিপিল) অ্যাক্ট, ১৯৯৩-এর ধারা ৫ অনুযায়ী মো. মামুন হাসানকে বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x