Cox News

বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান হলেন মামুন হাসান

বাংলাদেশ জুট কর্পোরেশনের (বিজেসি) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. মামুন হাসান। তাকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ জুট কর্পোরেশন (রিপিল) অ্যাক্ট, ১৯৯৩-এর ধারা ৫ অনুযায়ী মো. মামুন হাসানকে বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান হলেন মামুন হাসান