Cox News

উখিয়ার লাম্বাশিয়া চেকপোস্টে ৫,৮৪০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা কিশোর আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং লাম্বাশিয়া পুলিশ চেকপোস্ট-১৪ থেকে ৫ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৫ মিনিটে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন চেকপোস্ট-১৪ এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি মোহাম্মদ তৌকির (১৭)। তিনি আনোয়ারের ছেলে এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ব্লক-ই/৬-এর বাসিন্দা।
পুলিশ জানায়, মোহাম্মদ তৌকির একটি পাটের বস্তা নিয়ে লাম্বাশিয়া চেকপোস্ট হয়ে কুতুপালং বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাকে তল্লাশির জন্য নিয়ে আসা হয়। তল্লাশির একপর্যায়ে তার হাতে থাকা পাটের বস্তা থেকে তিনি নিজেই একটি নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগ বের করে দেন। পরে ওই ব্যাগে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
খবর পেয়ে ক্যাম্প অপারেশন কর্মকর্তা জানে আলম মুনশির নির্দেশনায় মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গণনা করে। এতে মোট ৫ হাজার ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৬০ হাজার টাকা। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৫৪০ গ্রাম।
স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে জব্দতালিকা প্রস্তুত করা হয়। পরে জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিকে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের সাধারণ ডায়েরি (জিডি) নং-৮৬৫, তারিখ ২৪ জুলাই ২০২৬-এ লিপিবদ্ধ করা হয়েছে।

Cox News

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

উখিয়ার লাম্বাশিয়া চেকপোস্টে ৫,৮৪০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা কিশোর আটক

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x