Cox News

উখিয়ায় ২৪ ঘণ্টায় ৯ জন গ্রেপ্তার, ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামিও ধরা

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় ২৪ ঘণ্টায় ৯ জন গ্রেপ্তার, ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামিও ধরা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্তসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয় বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিও রয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) উখিয়া থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ছয় আসামির বিরুদ্ধে মোট ৯টি পৃথক গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর মধ্যে চারটি জিআর ওয়ারেন্ট, তিনটি সিআর ওয়ারেন্ট, ছয় বছরের সাজাসংক্রান্ত একটি জিআর ওয়ারেন্ট এবং একটি সিআর সাজা পরোয়ানা রয়েছে। এসব পরোয়ানা তামিল করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

জিআর পরোয়ানামূলে গ্রেপ্তার দুজন হলেন—ক্যাম্প-২০-এর এম/৩৩ ব্লকের কলিমুল্লাহ প্রকাশ করিম (২৮) এবং ক্যাম্প-৪-এর ডি/৮ ব্লকের সৈয়দ আলম (৩৩)।

এ ছাড়া ছয় বছরের সাজা পরোয়ানামূলে হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়খিল এলাকার মো. রাসেল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ছয় বছরের বিনাশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে।

সিআর পরোয়ানামূলে গ্রেপ্তার হয়েছেন পালংখালী ইউনিয়নের থাইংখালী আশারপাড়া এলাকার আবুল কাশেম এবং থাইংখালী জামতলী এলাকার আবদুল জলিল।

অন্যদিকে সিআর সাজা পরোয়ানামূলে রত্নাপালংয়ের আমিরজান বাপেরপাড়া এলাকার সাবুলু বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে।

এদিকে রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন—কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সৈয়দুল করিম (১৯) এবং ক্যাম্প-৯-এর জিয়াবুল আলম (৪০)।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকার মিজানুর রহমান (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উখিয়া থানা পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টার কার্যক্রমে মোট ৯ জনকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Cox News

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

উখিয়ায় ২৪ ঘণ্টায় ৯ জন গ্রেপ্তার, ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামিও ধরা

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x