Cox News

উখিয়ায় একদিনে ১১ আসামি গ্রেপ্তার, ১০ জনই ওয়ারেন্টভুক্ত

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় একদিনে ১১ আসামি গ্রেপ্তার, ১০ জনই ওয়ারেন্টভুক্ত

প্রসেনজিত বড়ুয়া:

কক্সবাজারের উখিয়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্তসহ ১১ আসামিকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

উখিয়া থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ১১ জনের মধ্যে নিয়মিত মামলার একজন, জিআর ওয়ারেন্টভুক্ত দুজন, সিআর ওয়ারেন্টভুক্ত সাতজন এবং সিআর সাজা পরোয়ানাভুক্ত একজন রয়েছেন।

নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার মকবুল আহমেদের ছেলে আলমগীর (৩৮)।

জিআর ওয়ারেন্টে গ্রেপ্তার দুজন হলেন—রাজাপালংয়ের পি এমাপাড়া এলাকার প্রদীপ বড়ুয়ার ছেলে রুবেল বড়ুয়া ওরফে জোবেল এবং পালংখালী ইউনিয়নের মাইজার বিল তেলখোলা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে শাহ আলম।

সিআর ওয়ারেন্টে গ্রেপ্তার সাতজন হলেন—পালংখালীর পশ্চিম দারির বিল এলাকার আব্দুর শুকুরের ছেলে কামাল হোসেন, গিলাতলাপাড়ার মৃত আঙুল হামাদের ছেলে কামাল হোসেন, ইনানীর চেপটখালী এলাকার মুকিদুল আলমের ছেলে মফিদুল আলম, পালংখালীর তেলখোলা বটতলী এলাকার শফিকুর রহমানের ছেলে ওসমান গনি, রত্নাপালং ইউনিয়নের তেলিপাড়া এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে আজিজুর রহমান, হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকার মিয়াজানের ছেলে মাহবুবুল আলম ওরফে ঘোরা কসাই মাবু এবং চেপটখালী এলাকার আবদুল্লাহর ছেলে জহুর আহমেদ।

এ ছাড়া সিআর সাজা পরোয়ানায় রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়াপালং মাতবরপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের রায়ে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উখিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ১১ আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Cox News

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

উখিয়ায় একদিনে ১১ আসামি গ্রেপ্তার, ১০ জনই ওয়ারেন্টভুক্ত

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x