Cox News

লামায় ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি শফিউল আজিম–সম্পাদক নুরুল আবছার

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লামায় ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি শফিউল আজিম–সম্পাদক নুরুল আবছার

ফরহাদ আহমদ, লামা-আলীকদম প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর লামা উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ও শুরা অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) লামা উপজেলার হোটেল আরামবাগের হলরুমে এ কাউন্সিল ও শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ।

অধিবেশনে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লামা উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিউল আজিম। এ সময় সংগঠনের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাউন্সিল ও শুরা অধিবেশনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অধিবেশনে লামা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। এতে মাওলানা শফিউল আজিমকে সভাপতি এবং নুরুল আবছার আরিফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

নতুন নেতৃত্বের মাধ্যমে লামা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

কাউন্সিল ও শুরা অধিবানে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে সংগঠনের আগামী দিনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Cox News

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

লামায় ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি শফিউল আজিম–সম্পাদক নুরুল আবছার

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x