Cox News

উখিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবসে একশন এইড'র ফলদ চারা বিতরণ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবসে একশন এইড'র ফলদ চারা বিতরণ

সেলিম উদ্দিন:

কক্সবাজারের উখিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবস পালন করেছে এনজিও সংস্থা একশন এইড।এ উপলক্ষ্যে রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকায় প্রায় শতাধিক পরিবারের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করেছে।

২১ সেপ্টেম্বর(সোমবার) দুপুর দুইটার দিকে কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা ও চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছৈয়দ নুর সওদাগর।

এতে এনজিও সংস্থা একশন এইড'র প্রোগ্রাম অর্গানাইজার শাহরিয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও কুতুপালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম.বাদশা মিয়া চৌধুরী।এতে প্রধানবক্তা ছিলেন স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নুরুল হক খান,

শ.ম.গফুর,কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুপন দেওয়ানজি, বিএনপি নেতা রিদুয়ানুল হক চৌধুরী,সাইফুল ইসলাম,সংবাদকর্মী সেলিম উদ্দিন সেলিম,যুবদল নেতা মো: সেলিম সহ বিভিন্ন পেশার বিশিষ্টজন। 

আলোচনা সভায় বক্তারা বৃহত্তর কুতুপালংয়ে বসবাসরত মুসলিম,হিন্দু ও বড়ুয়া সম্প্রদায়ের মধ্যকার সৌহাদ্যপূর্ণ সহাবস্থান অতীতের ন্যায় বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়।আলোচনা শেষে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্নভোজ পরবর্তি প্রায় শতাধিক পরিবারের মাঝে নারিকেল ও আঁমড়ার চারা বিতরণ করা হয়।

Cox News

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

উখিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবসে একশন এইড'র ফলদ চারা বিতরণ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x