Cox News

উখিয়ার পালংখালীতে আল-আরাফাহ ব্যাংকের মামলায় এজাহারভুক্ত আসামি ইউছুপ গ্রেপ্তার

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ার পালংখালীতে আল-আরাফাহ ব্যাংকের মামলায় এজাহারভুক্ত আসামি ইউছুপ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

উখিয়ার পালংখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি মো. ইউছুপ (৩১) গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকার থেকে তাকে গ্রেপ্তার করে উখিয়া থানা পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উখিয়া থানার মামলা নং-৩৬, তারিখ ১৯ আগস্ট ২০২৬। মামলায় ৪০৬/৪২০/৪৬৮/৩৪ ধারায় ৯ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে কয়েকজন পলাতক রয়েছেন।

এর আগে পালংখালীর ওই এজেন্ট ব্যাংকিং শাখা থেকে গ্রাহকদের বিপুল পরিমাণ টাকা নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা আত্মগোপনে চলে যাওয়ার অভিযোগ ওঠে। টাকা ফেরতের দাবিতে শত শত ভুক্তভোগী ২২ আগস্ট পালংখালী বাজার এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, ৮ হাজারের বেশি গ্রাহকের কাছ থেকে লাখ লাখ টাকা জমা নেওয়া হলেও পরে সেই টাকা ফেরত দেওয়া হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

Cox News

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

উখিয়ার পালংখালীতে আল-আরাফাহ ব্যাংকের মামলায় এজাহারভুক্ত আসামি ইউছুপ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x