Cox News

উখিয়ায় পুলিশের অভিযানে ৫ হাজার পিস কথিত ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার, পালালেন যুবক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় পুলিশের অভিযানে ৫ হাজার পিস কথিত ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার, পালালেন যুবক

প্রসেনজিত বড়ুয়া:

কক্সবাজারের উখিয়ায় পুলিশের অভিযানে ৫ হাজার পিস কথিত ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে গেছেন আব্দুল খালেক (৩০) নামে এক যুবক।

রোববার (৩০ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে উখিয়া থানাধীন হলদিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বড়বিল বড়ুয়া পাড়া দক্ষিণগামী রাস্তার পাশে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন রাত ৯টা ২৫ মিনিটের দিকে উখিয়া থানার এসআই (নিঃ) উত্তম কুমার সূত্রধরের নেতৃত্বে পুলিশের একটি দল কোর্টবাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্যের একটি চালানের খবর পায়। পরে তিনি সঙ্গীয় এএসআই (নিঃ) স্বদেশ বিশ্বাস, এএসআই (নিঃ) রুবেল দেবনাথ এবং কনস্টেবল/৩৬৯ মো. রাব্বিসহ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন।

রাত ১০টা ৫ মিনিটের দিকে পুলিশ সদস্যরা উত্তর বড়বিল বড়ুয়া পাড়া এলাকায় জনৈক আব্দুল খালেকের বাড়ির সামনে কাঁচা রাস্তায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি তার হাতে থাকা পলিথিনের ব্যাগ রাস্তার ওপর ফেলে অন্ধকারের সুযোগে দৌড়ে পালিয়ে যান।

পরে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে ফেলে যাওয়া পলিথিনের ব্যাগটি তল্লাশি করা হয়। এ সময় খাকি কাগজে মোড়ানো নীল রঙের ২৫টি পলিজিপার পাওয়া যায়। প্রতিটি জিপারে ২০০টি করে মোট ৫ হাজার পিস কথিত ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দতালিকা মূলে এসব মাদক জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, পালিয়ে যাওয়া ব্যক্তি হলেন আব্দুল খালেক (৩০)। তিনি হলদিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বড়বিল বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা এবং ফরিদ আলমের ছেলে।

এ ঘটনায় আব্দুল খালেককে আসামি করে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ৩১ আগস্ট উখিয়া থানার মামলা নম্বর-৮৮ হিসেবে রুজু করা হয়।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে উখিয়া থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Cox News

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

উখিয়ায় পুলিশের অভিযানে ৫ হাজার পিস কথিত ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার, পালালেন যুবক

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x