Cox News

আর্কাইভ দেখুন

ধর্ষণ মামলার আসামি ধরতে হবে ২৪ ঘণ্টার মধ্যে: রেঞ্জ ডিআইজি

ধর্ষণ মামলার আসামি ধরতে হবে ২৪ ঘণ্টার মধ্যে: রেঞ্জ ডিআইজি

খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। যদি কোনো পুলিশ সদস্যও মাদকের সঙ্গে জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাস দমন, অনলাইন জুয়া, চোরাচালান ও হানি ট্র্যাপ, নারীর প্রতি সহিংসতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মো. মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন। ডিআইজি বলেন, ধর্ষণ হলে ২৪ ঘণ্টার মধ্যে আসামি ধরতে হবে। ১৫ দিনের মধ্যে পুলিশ রিপোর্ট প্রদান করতে হবে। সন্ত্রাসের কোনো আশ্রয়স্থল বাগেরহাটে থাকবে না। জনগণ যাতে শান্তিতে থাকতে পারে, সে জন্য যা যা করা প্রয়োজন সবই পুলিশ করবে। সেই সঙ্গে সাংবাদিকেরা যাতে পেশাগত তথ্য খুব সহজে পেতে পারে, সে জন্য পুলিশ সুপারকে নির্দেশনা দেন এই কর্মকর্তা। বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আবু রাসেল, সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, মো. রাশেদুল ইসলাম রানা, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১১টায় নতুন পুলিশ লাইনসে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন ডিআইজি। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ করেন। পরে পুলিশ সুপারের কার্যালয়ে গাছের চারা রোপণ করেন তিনি। বিকেলে পুলিশ লাইনস মাঠে বাগেরহাট প্রেসক্লাব ও জেলা পুলিশ সদস্যদের মধ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় জেলা পুলিশ একাদশ ৩-২ গোলে বাগেরহাট প্রেসক্লাব একাদশকে পরাজিত করে। খেলা শেষে সন্ধ্যায় খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। এ সময় পুলিশ সুপারসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ইমাম গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ইমাম গ্রেপ্তার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বাঘবের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ইমামের নাম হুমায়ুন আহমেদ (৩০)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি গ্রামের ইছব আলীর ছেলে এবং রতারগাঁও গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদে ইমামতি করার সময় পাশের বাড়ির দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে হুমায়ুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে তিনি ওই ছাত্রীকে ফুসলিয়ে নিজের কক্ষে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, গত ২৪ মে রাত ৯টার দিকে মসজিদসংলগ্ন তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এছাড়া গত ১৭ জুলাই দুপুরে নিজের বাসায় আবারও ওই ছাত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তিনি স্ত্রীকে তালাক দিয়ে ভুক্তভোগীকে বিয়ে করার আশ্বাস দেন। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং ভুক্তভোগীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গত ২৬ জুলাই ভুক্তভোগীর বাবা সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হুমায়ুন আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানাকে নির্দেশ দেন। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল বুধবার আদালতে সোপর্দ করা হবে।

উখিয়ার কৃষকও চেনে না কৃষি কর্মকর্তাকে!

উখিয়ার কৃষকও চেনে না কৃষি কর্মকর্তাকে!

উখিয়ার লাম্বাশিয়া চেকপোস্টে ৫,৮৪০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা কিশোর আটক

উখিয়ার লাম্বাশিয়া চেকপোস্টে ৫,৮৪০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা কিশোর আটক

শাহ আলম চেয়ারম্যানকে বকেয়া ভাতা গ্রহণের জন্য চিঠি দিল ইমরুল চেয়ারম্যান

শাহ আলম চেয়ারম্যানকে বকেয়া ভাতা গ্রহণের জন্য চিঠি দিল ইমরুল চেয়ারম্যান

৩৬ বছরের প্রিয় শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়, ফুলসজ্জিত গাড়িতে বাড়ি পৌঁছালেন সৈয়দ আলম

৩৬ বছরের প্রিয় শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়, ফুলসজ্জিত গাড়িতে বাড়ি পৌঁছালেন সৈয়দ আলম

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

উখিয়া-টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে ঢাবির রাজু ভাস্কর্যে শিক্ষার্থীর আমরণ অনশন

উখিয়া-টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে ঢাবির রাজু ভাস্কর্যে শিক্ষার্থীর আমরণ অনশন

​সংবাদ প্রকাশের পর উখিয়ায় অবৈধ কেক-রুটি কারখানায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা ও কারখানা তালাবদ্ধ

​সংবাদ প্রকাশের পর উখিয়ায় অবৈধ কেক-রুটি কারখানায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা ও কারখানা তালাবদ্ধ

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

‘সুইজারল্যান্ড প্রবাসী’ ফেসবুক পেজের স্যাটায়ার পোস্ট নিয়ে গবেষণাপত্র প্রকাশ!

‘সুইজারল্যান্ড প্রবাসী’ ফেসবুক পেজের স্যাটায়ার পোস্ট নিয়ে গবেষণাপত্র প্রকাশ!

ধর্ষণ মামলার আসামি ধরতে হবে ২৪ ঘণ্টার মধ্যে: রেঞ্জ ডিআইজি

ধর্ষণ মামলার আসামি ধরতে হবে ২৪ ঘণ্টার মধ্যে: রেঞ্জ ডিআইজি

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ইমাম গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ইমাম গ্রেপ্তার

আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল

আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল

প্রেসক্লাবের সামনে দুই পক্ষের সংঘর্ষ, হাসপাতালে অবরুদ্ধ শান্তা ফারজানা

প্রেসক্লাবের সামনে দুই পক্ষের সংঘর্ষ, হাসপাতালে অবরুদ্ধ শান্তা ফারজানা

ছাত্রদল আজ যে ভূমিকা রেখেছে, তা প্রশংসার দাবিদার: যুবদলের নয়ন

ছাত্রদল আজ যে ভূমিকা রেখেছে, তা প্রশংসার দাবিদার: যুবদলের নয়ন

ফরিদপুরে কীটনাশক খাইয়ে কৃষক হত্যা, চার আসামি গ্রেপ্তার

ফরিদপুরে কীটনাশক খাইয়ে কৃষক হত্যা, চার আসামি গ্রেপ্তার

দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত

দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত

চট্টগ্রামে ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগে মিলল ৪ হাজার ৮৫০ ইয়াবা

চট্টগ্রামে ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগে মিলল ৪ হাজার ৮৫০ ইয়াবা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০

হোটেলে নিয়ে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত শিক্ষক বরখাস্ত

হোটেলে নিয়ে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত শিক্ষক বরখাস্ত