Cox News

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে হট্টগোল

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শহর শিবিরের নেতা সারোয়ার হোসেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সমালোচনা করেন। এ সময় সেখানে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হট্টগোলের সৃষ্টি হয়।

হট্টগোলের সময় মিলনায়তনে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মধ্যে সাময়িক উৎকণ্ঠা দেখা দেয়। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে অনুষ্ঠানটি কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও পরে পুনরায় স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, বসা নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। তবে তেমন বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।  

বিষয় : জুলাই গণঅভ্যুত্থান দিবস হট্টগোল

Cox News

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শহর শিবিরের নেতা সারোয়ার হোসেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সমালোচনা করেন। এ সময় সেখানে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হট্টগোলের সৃষ্টি হয়।

হট্টগোলের সময় মিলনায়তনে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মধ্যে সাময়িক উৎকণ্ঠা দেখা দেয়। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে অনুষ্ঠানটি কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও পরে পুনরায় স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, বসা নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। তবে তেমন বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।  

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x