Cox News

ঘরে ডেকে নিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঘরে ডেকে নিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার
জীবন মিয়া

লালমনিরহাট জেলার আদিতমারীতে ঘরে ডেকে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. জীবন মিয়াকে (২২) গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩। সোমবার (৩ আগস্ট) ভোররাতে লালমনিরহাট জেলার সদর থানার নামাটারি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. জীবন মিয়া আদিতমারী থানার দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের মো আমিনুল ইসলামের ছেলে।

মামলার এজাহারে জানা যায় যে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। অভিযুক্ত জীবন মিয়া শিশুটির প্রতিবেশী ফুফাতো ভাই। গত ২৯ জুলাই দুপুরে ভুক্তভোগী শিশুটিকে বাড়ির পাশ থেকে আসামি জীবন ডেকে নিয়ে একটি ঘরের ভেতর জোর করে ধর্ষণ করে। এর ফলে শিশুটি অসুস্থ হলে অভিযুক্ত জীবন শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি কাউকে জানাতে নিষেধ করে। শিশুটি কান্না করতে করতে বাড়িতে এসে তার দাদিকে ঘটনাটি জানায়। পরবর্তীতে শিশুটিকে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ১ আগস্ট ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে লালমনিরহাট জেলার আদিতমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পরে থেকেই আসামি জীবন আত্মগোপনে চলে যায়।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- মামলার পর র‌্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে এবং আসামি ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি র‌্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল সোমবার ভোররাতে লালমনিরহাট জেলার সদর থানার নামাটারি গ্রামের মো. জাহিদুল ইসলামের বসতবাড়ি থেকে আসামি মো. জীবন মিয়াকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয় : রংপুর

Cox News

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ঘরে ডেকে নিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x