Cox News

অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ
নীরব ইমন

প্রবাসে যাওয়ার স্বপ্ন ছিল। নতুন জীবনের পরিকল্পনাও করছিলেন; কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। তার আগেই নিভে গেল নীরব ইমনের জীবন।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার তরুণ নীরব ইমন মৃত্যুর আগে নিজের ফেসবুক আইডিতে একটি আবেগঘন ও অভিমানী পোস্ট করেন। সেখানে ব্যক্তিগত সম্পর্ক, মানসিক কষ্ট ও হতাশার কথা লিখেছিলেন।

সোমবার (৩ আগস্ট) দুপুরে পোমরা ইউনিয়নের হিলাগাজীপাড়া  এলাকায় পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয়রা বলেন, নীরব ইমন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবারের সদস্যদের মতে, কর্মসংস্থানের উদ্দেশ্যে অদূর ভবিষ্যতে প্রবাসে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন। তাই তার আকস্মিক মৃত্যু পরিবার ও এলাকাবাসীকে গভীর শোকে স্তব্ধ করে দিয়েছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি জহির উদ্দিন জানান, কিছুদিন আগে ইমনের বিরুদ্ধে ইভটিজিংয়ের একটি অভিযোগ উঠেছিল। পরে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর আগে দেওয়া ফেসবুক পোস্টসহ ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

বিষয় : চট্টগ্রাম

Cox News

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x