Cox News

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

যশোরের মনিরামপুরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শান্ত ইসলাম (২০) নামে এক যুবককে পুলিশে দিয়েছেন তাঁর বাবা। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে গতকাল রোববার দিবাগত রাতে মনিরামপুর থানায় মামলা করেছেন। অভিযুক্ত শান্ত ইসলাম উপজেলার শ্যামকুড় ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান লিটন বলেন, রোববার সন্ধ্যার আগে স্থানীয় একটি মাদ্রাসার পেছনে সেচপাম্পের ঘরে শিশুটিকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন শান্ত। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তের বাবা ছেলেকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আনিছুর রহমান লিটন আরও দাবি করেন, এর আগেও শান্ত ইসলাম দুই শিশুর ওপর যৌন নির্যাতন চালিয়েছিলেন। তবে সেসব ঘটনা সে সময় প্রকাশ্যে আসেনি।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিষয় : জেলার খবর শিশু ধর্ষণ খুলনা বিভাগ যশোর মনিরামপুর যৌন নির্যাতন

Cox News

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

যশোরের মনিরামপুরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শান্ত ইসলাম (২০) নামে এক যুবককে পুলিশে দিয়েছেন তাঁর বাবা। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে গতকাল রোববার দিবাগত রাতে মনিরামপুর থানায় মামলা করেছেন। অভিযুক্ত শান্ত ইসলাম উপজেলার শ্যামকুড় ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান লিটন বলেন, রোববার সন্ধ্যার আগে স্থানীয় একটি মাদ্রাসার পেছনে সেচপাম্পের ঘরে শিশুটিকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন শান্ত। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তের বাবা ছেলেকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আনিছুর রহমান লিটন আরও দাবি করেন, এর আগেও শান্ত ইসলাম দুই শিশুর ওপর যৌন নির্যাতন চালিয়েছিলেন। তবে সেসব ঘটনা সে সময় প্রকাশ্যে আসেনি।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x