Cox News

ইনফান্তিনোর পদত্যাগের দাবি ইউরোপীয় লিগগুলোর প্রধানের

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইনফান্তিনোর পদত্যাগের দাবি ইউরোপীয় লিগগুলোর প্রধানের
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

তীব্র সমালোচনার মুখে বিশ্বকাপ ফুটবলের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। এবার জিয়ান্নি ইনফান্তিনোর ফিফা সভাপতির পদ নিয়েও উঠেছে প্রশ্ন। ইউরোপের পেশাদার ফুটবল লিগগুলোর সংগঠনের প্রধান ক্লদিয়াস শেফার দাবি করেছেন, এমন বিতর্কিত উদ্যোগের পর ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর অবস্থান আর টেকসই নয়।

ইউরোপের পেশাদার ফুটবল লিগগুলোর সংগঠনটি ইউরোপের ৫৩টি পুরুষ ও নারী পেশাদার ফুটবল লিগের প্রতিনিধিত্ব করে। সংগঠনটির প্রধান শেফার একই সঙ্গে সুইস ফুটবল লিগের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম ‘সনটাগসজাইটুং’-কে দেওয়া সাক্ষাৎকারে শেফার বলেন, ‘পুরো বিষয়টি যেভাবে এগিয়েছে এবং ফিফার গুরুত্বপূর্ণ সংস্থাগুলো এতে সম্পৃক্তই ছিল না, এটা দেখার পর যেকোনো প্রতিষ্ঠান বা সংগঠনে মূলত একটিই পরিণতি হওয়া উচিত।’

ইনফান্তিনোকে এখন ফিফা সভাপতি হিসেবে গ্রহণযোগ্য মনে হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে শেফার আরও স্পষ্টভাবে বলেন, ‘সাধারণত কোনো প্রতিষ্ঠানে কেউ যদি অন্য কাউকে না জানিয়ে এমন একটি বড় ব্যবসায়িক চুক্তি এগিয়ে নিয়ে যায়, তাহলে এটাই পরিণতি হয়।’

বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনাটি নিয়ে শুরু থেকেই তীব্র বিরোধিতা তৈরি হয়েছিল। ফিফা চেয়েছিল নিজেদের বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গঠন করতে এবং সেখানে বাইরের বিনিয়োগকারীদের সংখ্যালঘু অংশীদারত্ব দেওয়ার সুযোগ তৈরি করতে। কিন্তু উয়েফা, কনকাকাফ ও এএফসিসহ একাধিক আঞ্চলিক সংস্থা এর বিরোধিতা করে।

অবশেষে শুক্রবার (৩১ জুলাই) ইনফান্তিনো ঘোষণা দেন, ব্যাপক সমালোচনা ও বিরোধিতার মুখে ফিফা সেই পরিকল্পনা বাতিল করেছে। কিন্তু পরিকল্পনা বাতিল করেও পরিস্থিতি সামাল দিতে পারেননি তিনি। বরং শনিবার (১ আগস্ট) উয়েফা ও কনকাকাফ জানিয়ে দেয়, ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তাদের আর আস্থা নেই।

বিষয় : ফুটবল ফিফা

Cox News

রোববার, ০২ আগস্ট ২০২৬

ইনফান্তিনোর পদত্যাগের দাবি ইউরোপীয় লিগগুলোর প্রধানের

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x