Cox News

খালে নিখোঁজ স্বামীকে উদ্ধারে ঝাঁপ দিলেন স্ত্রী, একসঙ্গে দুজনের মৃত্যু

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খালে নিখোঁজ স্বামীকে উদ্ধারে ঝাঁপ দিলেন স্ত্রী, একসঙ্গে দুজনের মৃত্যু
জলাশয়ের ফাইল ছবি (ইনসেটে নিহত নুর ইসলামের পুরোনো)। ইত্তেফাক কোলাজ

নওগাঁর বদলগাছীতে স্বামীকে উদ্ধার করতে গিয়ে স্ত্রীও ডুবে মারা গেছে। খবর পেয়ে ওই দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) দুপুরে বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের একটি খালে গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মৃত্যুর এই ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- নুর ইসলাম (২২) ও তার স্ত্রী সুমাইয়া আক্তারও (১৮)। প্রায় ৬ মাস আগে তাদের বিয়ে হয়েছিল বলে জানান স্থানীয় ও স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং সুমাইয়া আক্তার বদলগাছীর কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে। ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

গত শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে বদলগাছী শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম। রোববার দুপুরে বাড়ির পাশের একটি বড় খালে অন্যদের সঙ্গে গোসল করতে নামেন নুর ইসলাম। এ সময় পাড়ে দাঁড়িয়ে ছিলেন তার স্ত্রী সুমাইয়া। একপর্যায়ে নুর ইসলাম পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে পানিতে ঝাঁপ দেন সুমাইয়া। এরপর তিনিও নিখোঁজ হন। jwARI.fetch( $( "#ari-image-jw6a65fca1c97f7" ) );

ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর দুজনকে অচেতন অবস্থায় জলাশয় থেকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী তাহরিমা আক্তার মুন্নি বলেন, স্থানীয় লোকজন দুজনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

বদলগাছী থানার ওসি মোহাম্মদ রুহুল আমীন বলেন, হাসপাতালেই মরদেহের সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। 

ওসি আরও জানান, রোববার দুপুরে গোসলের জন্য প্রথমে পানিতে নামেন নুর ইসলাম। ঝাঁপ দেওয়ার কিছু পর তাকে পানিতে দেখতে না পেয়ে তার স্ত্রী সুমাইয়া আক্তারও পানিতে ঝাঁপ দেয়। এরপর দুইজনেই পানির নিচে তলিয়ে যায়। এর কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাদেরকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

বিষয় : নওগাঁ পানিতে ডুবে ডুবে মৃত্যু স্বামী-স্ত্রী

Cox News

রোববার, ২৬ জুলাই ২০২৬

খালে নিখোঁজ স্বামীকে উদ্ধারে ঝাঁপ দিলেন স্ত্রী, একসঙ্গে দুজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x