Cox News

আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা
প্রতীকী ছবি

ঢাকার সাভারের আশুলিয়ায় এক ব্যক্তিকে জিম্মি করার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। তবে কোনো পক্ষের হতাহতের খবর পাওয়া যায়নি। অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

আজ শনিবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার শরীফ মার্কেটের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এক ব্যক্তিকে জিম্মি করে রাখার খবর পেয়ে আশুলিয়া থানা–পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা কৌশলে পালিয়ে যায়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিম্মির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : ঢাকা বিভাগ সাভার পুলিশ ঢাকা জেলা গুলি

Cox News

শনিবার, ২৫ জুলাই ২০২৬

আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

ঢাকার সাভারের আশুলিয়ায় এক ব্যক্তিকে জিম্মি করার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। তবে কোনো পক্ষের হতাহতের খবর পাওয়া যায়নি। অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

আজ শনিবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার শরীফ মার্কেটের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এক ব্যক্তিকে জিম্মি করে রাখার খবর পেয়ে আশুলিয়া থানা–পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা কৌশলে পালিয়ে যায়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিম্মির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x