Cox News

৪৭ বছর বয়সে মা হয়ে আলোচনায় এই জনপ্রিয় অভিনেত্রী

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৪৭ বছর বয়সে মা হয়ে আলোচনায় এই জনপ্রিয় অভিনেত্রী
চীনের তাং ওয়েই। ছবি: ইত্তেফাক

আবারও মাতৃত্বের স্বাদ পেলেন চীনা অভিনেত্রী তাং ওয়েই। ৪৭ বছর বয়সে তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। তার প্রতিনিধি জানিয়েছেন, তাং ওয়েই একটি পুত্রসন্তানের মা হয়েছেন। দক্ষিণ কোরিয়ার নির্মাতা কিম তে-ইয়ংয়ের সঙ্গে বিবাহিত জীবনের এটি তাদের দ্বিতীয় সন্তান। এর আগে ২০১৬ সালে এই দম্পতির ঘরে জন্ম নেয় কন্যাসন্তান সামার। 

শুক্রবার (২৪ জুলাই) ভিএনএক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বুধবার তাং ওয়েই চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, পরিবারের চার সদস্য হাত ধরে আছেন। ছবির সঙ্গে ছিল নবজাতককে উৎসর্গ করে কিম তে-ইয়ংয়ের আঁকা একটি ঘোড়াশাবকের ছবিও। প্রথম সন্তান সামারের কথা উল্লেখ করে তাং ওয়েই লেখেন, ‘এখন আমাদের চার সদস্যের পরিবারের যাত্রা শুরু হলো।’

এই ঘোষণার আগে কয়েক মাস ধরেই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জোর গুঞ্জন চলছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের অনুষ্ঠানে বেবি বাম্পসহ দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়। পরে স্বামী কিম তে-ইয়ং ও মেয়ে সামারের সঙ্গে একটি পারিবারিক ছবি প্রকাশ করে গর্ভধারণের খবর নিশ্চিত করেন তিনি। এসময় তাং লিখেছিলেন, ‘আমরা খুবই খুশি। আমাদের পরিবারে নতুন একজন সদস্য যোগ দিচ্ছে। সবাই শিশুটির সঙ্গে দেখা করার অপেক্ষায় আছে।’ গত মাসে হংকংয়ে এই দম্পতিকে একসঙ্গে দেখা যাওয়ার পর অনলাইনে আবারও সন্তান জন্মের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

১৯৭৯ সালে জন্ম নেওয়া তাং ওয়েই ২০০৪ সালে অভিনয়জীবন শুরু করেন। ২০১০ সালে ‘লেট অটাম’ সিনেমার শুটিংয়ের সময় পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে প্রেম, এরপর ২০১৪ সালে বিয়ে। বর্তমানে দুই সন্তানকে নিয়ে তাদের পরিবার পূর্ণতা পেল।

বিষয় : অভিনেত্রী চীন

Cox News

শনিবার, ২৫ জুলাই ২০২৬

৪৭ বছর বয়সে মা হয়ে আলোচনায় এই জনপ্রিয় অভিনেত্রী

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x