Cox News

মতিঝিলে ককটেল বিস্ফোরণে আহত কলেজ শিক্ষক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মতিঝিলে ককটেল বিস্ফোরণে আহত কলেজ শিক্ষক
একটি ছাতার ভেতর থেকে বোমা সদৃশ্য এ বস্তু উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণে মিরাজ আহমেদ (২৩) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি একটি কলেজে শিক্ষকতা করেন বলে জানা গেছে।

বিস্ফোরণে তার বাম চোখে গুরুতর আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত মিরাজ আহমেদের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বেড়াডাকুরি এলাকায়। তার বাবার নাম রকিবুল ইসলাম। বর্তমানে তিনি রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় বসবাস করেন।

আহতের বন্ধু শামসুল হক জানান, বিকালে রাজধানী মার্কেট থেকে কেনাকাটা শেষে তারা আরামবাগের বাসার সামনে ফিরছিলেন। পথে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পৌঁছালে কে বা কারা ককটেল সদৃশ একটি বস্তু বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের সময় ছিটকে আসা স্প্লিন্টার বা বিস্ফোরণের আঘাতে মিরাজের বাম চোখে গুরুতর জখম হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই মিরাজকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তার চোখের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাম চোখে আঘাতপ্রাপ্ত অবস্থায় মিরাজ আহমেদকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বিষয় : রাজধানীর খবর মতিঝিল

Cox News

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মতিঝিলে ককটেল বিস্ফোরণে আহত কলেজ শিক্ষক

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
মতিঝিলে ককটেল বিস্ফোরণে আহত কলেজ শিক্ষক
0:00 0:00
1.0x