Cox News

এক বছর পরই বিএনপির কাছে জবাবদিহি আশা করবে মানুষ: পানিসম্পদমন্ত্রী

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এক বছর পরই বিএনপির কাছে জবাবদিহি আশা করবে মানুষ: পানিসম্পদমন্ত্রী
জেলা আইনজীবী সমিতির হলরুমে লামচরি জামে মসজিদ কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : আজকের পত্রিকা

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘পাঁচ মাস হলো আমরা (বিএনপি) ক্ষমতায় এসেছি। যখন এক-দেড় বছর যাবে, মানুষ আমাদের কাছে জবাবদিহি আশা করবে। এখন কিন্তু সাধারণ মানুষ আমাদের প্রশ্ন করে না। এখন তাঁরা আমাদের সহযোগিতা করছেন কাজটা শুরু করার জন্য। কিন্তু সময় যেতে বেশিক্ষণ লাগে না।’

আজ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে লক্ষ্মীপুর পৌরসভার লামচরি জামে মসজিদ কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী এসব কথা বলেন। এ সময় নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পানিসম্পদমন্ত্রী।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘নির্বাচনের এক মাসের মাথায় আমরা প্রতিশ্রুতি রক্ষা করে কাজ শুরু করেছি। অনেকেই বলতে পারেন এটি দীর্ঘদিনের প্ল্যান ছিল। প্ল্যান তো অনেক কিছুই থাকে, স্বপ্ন অনেক কিছুই থাকে। কিন্তু বাস্তবায়নটা কোথায় আটকে আছে, সেটাকে ঠিক করে সেই কাজটাকে দৃশ্যমান করে নিয়ে আসা সেটাই আসল ব্যাপার। সে জন্য প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরবাসীর প্রতি আন্তরিকতা দেখিয়েছেন।’

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘এক মাসের মধ্যে আমরা চন্দ্রগঞ্জ উপজেলা পেয়েছি। জেলাবাসীর স্বপ্ন ছিল রেললাইন, যা বাস্তবায়ন অসম্ভব ছিল। সেই অসম্ভবকে সম্ভব করেছি। আশা করি, অচিরেই এ স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এ ছাড়া লক্ষ্মীপুরে নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল কলেজের অনুমোদন হয়েছে এবং একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় পাচ্ছে জেলাবাসী।’

লক্ষ্মীপুর পৌরসভার নাগরিকসেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উদাসীনভাবে দায়িত্ব পালন করছেন। সুযোগ থাকা সত্ত্বেও উন্নয়নমূলক কাজ, জলাশয় ও পানি নিষ্কাশনের ড্রেন, রাস্তা সংস্কারমূলক কাজ করেন না। সরকারের উন্নয়নকাজ বাস্তবায়নে যারা দুর্নীতির সঙ্গে জড়াবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর-২ আসনের এমপি আবুল খায়ের ভূইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউছুফ, জেলা আইনজিবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, জেলা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট আবদুল আহাদ শাকিল, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানি ও রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হুমায়ুন কবির প্রমুখ।

বিষয় : বিএনপি মন্ত্রী লক্ষ্মীপুর চট্টগ্রাম বিভাগ

Cox News

শনিবার, ২৫ জুলাই ২০২৬

এক বছর পরই বিএনপির কাছে জবাবদিহি আশা করবে মানুষ: পানিসম্পদমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x