Cox News

টেকনাফে নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বিজিবি ও অন্যান্য বাহিনীর যৌথ অভিযান

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টেকনাফে নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বিজিবি ও অন্যান্য বাহিনীর যৌথ অভিযান
টেকনাফে নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বিজিবি ও অন্যান্য বাহিনীর যৌথ অভিযান |নয়া দিগন্ত

কক্সবাজারের টেকনাফে নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, মাদক উদ্ধারসহ নয়জনকে আটক করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য বাহিনীর যৌথ অভিযানে বৃহস্পতিবার (২৩ জুলাই) অস্ত্র, গুলি, মাদক উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিজিবির সদরদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের কাছ থেকে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি এবং ২২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া আটক ব্যক্তিদের মধ্যে সাতজন অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।

এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হানিফুর রহমান ভূঁইয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত এ ধরনের অভিযান ক্যাম্প এলাকায় সন্ত্রাস, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

বিষয় : আটক বিজিবি অস্ত্র মাদক

Cox News

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

টেকনাফে নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বিজিবি ও অন্যান্য বাহিনীর যৌথ অভিযান

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, মাদক উদ্ধারসহ নয়জনকে আটক করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য বাহিনীর যৌথ অভিযানে বৃহস্পতিবার (২৩ জুলাই) অস্ত্র, গুলি, মাদক উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিজিবির সদরদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের কাছ থেকে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি এবং ২২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া আটক ব্যক্তিদের মধ্যে সাতজন অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।

এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হানিফুর রহমান ভূঁইয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত এ ধরনের অভিযান ক্যাম্প এলাকায় সন্ত্রাস, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x