Cox News

ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদি সরকারের

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদি সরকারের
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগে দিল্লির যন্তর মন্তরে কয়েকদিন ধরেই বিক্ষোভ করছে ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত

ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষা সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলা ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে মোদি সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, বুধবার (২২ জুলাই) বিকেল থেকে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের কাছে আলোচনার জন্য চারটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘সরকার যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত। এটি আমাদের সকল তরুণ বন্ধুর প্রতি একটি স্থায়ী আমন্ত্রণ। আন্দোলনকারীদের সুবিধামতো সময়েই আমরা সব বিষয়ে আলোচনা করতে চাই।’

জিতেন্দ্র সিং জানান, ‘এই আলোচনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও অংশ নেবেন। বৈঠকটি নাড্ডার কার্যালয় অথবা বাসভবনে অনুষ্ঠিত হতে পারে।’

তিনি বলেন, ‘সরকার কোনো প্রতিপত্তির প্রশ্ন তুলছে না। আলোচনার মাধ্যমে ধীরে ধীরে একটি সমাধানে পৌঁছাতে চাই। শিক্ষার্থীদের কল্যাণে সরকারের ধারাবাহিক উদ্যোগেরই এটি একটি অংশ।’

আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি বিনীতভাবে আপনাদের সবাইকে আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ করছি।’

এদিকে, বিক্ষোভস্থল যন্তর মন্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, পুলিশ তাদের জানিয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা তার বাসভবনে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে চান।

তবে তিনি বলেন, ‘আমরা কারও বাড়ি বা অফিসে যেতে অস্বীকার করেছি। গণদরবার এখানেই। মন্ত্রীদের জনগণের মাঝে আসা উচিত। তারা যদি কথা বলতে চান, তাহলে সেই আলোচনা যন্তর মন্তরেই হওয়া উচিত।’

সৌরভ দাস আরও বলেন, ‘নিরাপত্তাজনিত উদ্বেগ থাকলে বিক্ষোভস্থলের কাছাকাছি কোনো নিরপেক্ষ স্থানেও আলোচনায় বসতে তারা প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষিত মানুষ। আমরা সবসময়ই বলে এসেছি যে আমরা আলোচনার জন্য প্রস্তুত। আলোচনার মাধ্যমে যদি সমস্যার সমাধান হয়, সেটিই সবচেয়ে ভালো।’

বিষয় : ভারত আন্দোলন ককরোচ জনতা পার্টি নরেন্দ্র মোদি

Cox News

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদি সরকারের

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x