Cox News

প্রশ্নপত্র ফাঁসকারীদের ছাড় নয়, ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদির

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রশ্নপত্র ফাঁসকারীদের ছাড় নয়, ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদির
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ছবি: সংগৃহীত

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান উত্তেজনার মুখে এমন বার্তা দিলেন তিনি।  খবর এনডিটিভির

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না।’

মোদি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনআরও পড়ুনশহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, বেকায়দায় মোদি

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমাদের ধারাবাহিক উদ্যোগের এটি একটি অংশ। যারা দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’

এদিকে, দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন অব্যাহত আছে।  যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ এলাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনআরও পড়ুনপুলিশও ফিসফিস করে বলেছিল ‘মোদি সরকারকে সরান’: রাহুল গান্ধী

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ মার্গে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। পরে বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া দেয়।

বিষয় : ভারত ককরোচ পার্টি নরেন্দ্র মোদি বিক্ষোভ

Cox News

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

প্রশ্নপত্র ফাঁসকারীদের ছাড় নয়, ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদির

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x