Cox News

বিএনপি নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিএনপি নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে
আকতার হোসেন

জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি যে ৩১ দফার অঙ্গীকার করেছিল, তা থেকেও তারা সরে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেছেন, নির্বাচনের আগে বিএনপি বলেছিল, জুলাই সনদ বাস্তবায়ন হবে, দেশে সংস্কার নিয়ে আসবে। নির্বাচনের পাঁচ মাস অতিবাহিত হয়েছে, তারা প্রতিটি অঙ্গীকার থেকে সরে আসছে। গত মঙ্গলবার নীলফামারীর জলঢাকা উপজেলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন তাঁর বক্তব্যে অতীতের স্বৈরাচারী শাসনের চিত্র তুলে ধরে বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের ৭০ শতাংশ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে মতামত দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই গণভোটকে এখন আর মানা হচ্ছে না।’

বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি। আপনাদের কথা দিচ্ছি, এনসিপি আপনাদের অধিকার আদায়ে রাজপথে থাকবে।

গতকাল বুধবার সন্ধ্যায় বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে হাসনাত আবদুল্লাহ বলেন, এই নির্বাচনে আমরা এমন প্রার্থীকে মনোনয়ন দেব, যে প্রার্থীর কাছ থেকে সেবা পেতে আপনাদের কোনো রাজনৈতিক পরিচয় লাগবে না। অর্থের বিনিময়ে সেবা নেওয়া লাগবে না। ‘গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, গণভোটের বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে। একই সঙ্গে তিনি বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং জুলাই আন্দোলনের খুনিদের রক্ষার অভিযোগও তোলেন। গতকাল বুধবার পদযাত্রা শেষে এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিষয় : বিএনপি

Cox News

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বিএনপি নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x