Cox News

এবার রাহুলের পক্ষে সরব বিজয়ের টিভিকে

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এবার রাহুলের পক্ষে সরব বিজয়ের টিভিকে
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে টিভিকের থালাপতি বিজয়। ফাইল ছবি: এএনআই

নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটকের ঘটনার নিন্দা জানিয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে)। ওই ঘটনাকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছে দলটি।

বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে টিভিকে জানায়, প্রশ্নপত্র ফাঁসের তদন্তের দাবি জানাতে যাওয়ার পর রাহুল গান্ধীকে আটকের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এর প্রতিবাদে সংসদ চত্বরে বিক্ষোভ করা দলগুলোর প্রতি তাদের পূর্ণ সমর্থন আছে।

মঙ্গলবার বিকেলে নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে মোদির বাসভবনের সামনে রাহুলসহ কংগ্রেসের বেশ কয়েকজন নেতা অবস্থান কর্মসূচি শুরু করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। সন্ধ্যার দিকে পুলিশ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের কয়েকজন নেতাকে আটক করে। পরে রাতে তাদের ছেড়ে দেয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির বিষয়ে টিভিকে বলেছে, মেডিকেল ও ডেন্টাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রবেশিকা (নিট) ব্যবস্থা দেশের শিক্ষার্থী ও তাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এটিকে সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। তবে এটিকে বাতিল করার আগে শিক্ষাকে রাজ্যের কাছে হস্তান্তর করতে হবে। একমাত্র এ উদ্যোগই স্থায়ী সমাধান দিতে পারবে।

বিষয় : রাজনীতি ভারত আন্দোলন রাহুল গান্ধী থালাপাতি বিজয়

Cox News

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

এবার রাহুলের পক্ষে সরব বিজয়ের টিভিকে

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটকের ঘটনার নিন্দা জানিয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে)। ওই ঘটনাকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছে দলটি।

বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে টিভিকে জানায়, প্রশ্নপত্র ফাঁসের তদন্তের দাবি জানাতে যাওয়ার পর রাহুল গান্ধীকে আটকের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এর প্রতিবাদে সংসদ চত্বরে বিক্ষোভ করা দলগুলোর প্রতি তাদের পূর্ণ সমর্থন আছে।

মঙ্গলবার বিকেলে নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে মোদির বাসভবনের সামনে রাহুলসহ কংগ্রেসের বেশ কয়েকজন নেতা অবস্থান কর্মসূচি শুরু করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। সন্ধ্যার দিকে পুলিশ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের কয়েকজন নেতাকে আটক করে। পরে রাতে তাদের ছেড়ে দেয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির বিষয়ে টিভিকে বলেছে, মেডিকেল ও ডেন্টাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রবেশিকা (নিট) ব্যবস্থা দেশের শিক্ষার্থী ও তাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এটিকে সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। তবে এটিকে বাতিল করার আগে শিক্ষাকে রাজ্যের কাছে হস্তান্তর করতে হবে। একমাত্র এ উদ্যোগই স্থায়ী সমাধান দিতে পারবে।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
এবার রাহুলের পক্ষে সরব বিজয়ের টিভিকে
0:00 0:00
1.0x